ডুংরিয়া উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত

দ. সুনামগঞ্জ অফিস
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পর্যায়ে ডুংরিয়া উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে। উপজেলার মধ্যে ডুংরিয়া উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ  বিদ্যালয় নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপিসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য ও সকল শিক্ষকবৃন্দকে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট মুরুব্বী মাষ্টার সিরাজুর রহমান, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী তারিফ মিয়া, সাবেক সভাপতি হাজী কটু মিয়া, আনোয়ার হোসাইন খান বাহাদুর, ফয়জুল হক, মাসুক মিয়া প্রমুখ।