ঢাকা থেকে প্রকাশিত ইংরেজী দৈনিক “দ্যা ডেইলি অবজারভার” এর জেলা প্রতিবেদক পদে নিয়োগ পেয়েছেন সুনামগঞ্জের গণমাধ্যমকর্মী মো. আমিনুল ইসলাম।
ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর নির্দেশে ডিরেক্টর মীর মোশাররফ হোসেন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে আমিনুল ইসলামকে সুনামগঞ্জ জেলার দায়িত্ব প্রদান করা হয়। ২য় পৃষ্ঠায় দেখুন
মো. আমিনুল ইসলাম অবজারভার ছাড়াও ২০১৬ সাল থেকে ২৪ ঘন্টা সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ এর সুনামগঞ্জ জেলা প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অবজারভারে সংবাদ ও সরকারি বিজ্ঞাপন প্রদান প্রসঙ্গে ০১৭১০০৪৩২৬৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি ই মেইল করতে পারবেন [email protected] আইডিতে। -প্রেসবিজ্ঞপ্তি


