ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের নারী ও যুব সমাবেশে

স্টাফ রিপোর্টার
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’এর উদ্যোগে মঙ্গলবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সুনামগঞ্জে নারী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলো ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যা নিগার সুলতানা কেয়া’র উপস্থাপনায়      সমাবেশে  অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা পরিষদের সদস্য ফৌজিআরা বেগম শাম্মী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিভাগীয় সমন্বয়কারী সুদীপ্ত চৌধুরী।