Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ড্রেজার বোমার বন্ধের দাবি বারকি শ্রমিকদের – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ড্রেজার বোমার বন্ধের দাবি বারকি শ্রমিকদের

সোমবার বিকালে সুনামগঞ্জ জেলা বারকী শ্রমিক সংঘের উদ্যোগে জিনারপুর বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদির মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক মিয়া,সজল মিয়া, মনির, চান মিয়া, জয়নাল, রইছ মিয়া, বাসুমিয়া, অদুদ মিয়া প্রমুখ ।সভাপতির বক্তব্যে নাসির মিয়া বলেন, দীর্ঘদিন ধরে বারকী শ্রমিকরা পরিবেশ বিধ্বংসী ড্রেজার-বোমা বন্ধের দাবিতে লাগাতার প্রতিবাদ-প্রতিরোধ এবং প্রশাসনের নিকট আবেদন নিবেদন করায় প্রশাসন মাঝে মধ্যে লোক দেখানো দায়সারা অভিযান করলেও ধোপাজান পাথর-বালি মহাল আজ বিপন্ন ! ড্রেজার বোমার তান্ডবে শুধু বারকী শ্রমিকদের জীবন বিপন্ন হয়নি, চুপসে গেছে এলাকার অর্থনীতি ।
বক্তারা আরও বলেন,উজানের পাহাড় খেকে প্রতি বৎসর যে পরিমাণ বালি-পাথর নেমে আসে তাতে বারকী শ্রমিকরা সারা বৎসর কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে, প্রয়োজন শুধু প্রশাসনের আন্তরিক ভূমিকা ।
সভায় বক্তারা প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বলেন ধোপাজান পাথর-বালি মহালে বারকী শ্রমিকদের কাজের ব্যবস্থা নিশ্চিত করে বারকী শ্রমিকদের জীবন জীবিকার ব্যবস্থা করা এবং এলাকার অর্থনীতি সচল করার স্বার্থে,স্থায়ীভাবে ড্রেজার-বোমা বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন ।
সভায় সৎ,দৃঢ় সাহসী আপসহীন নেতৃত্বে বারকী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় ।
প্রেসবিজ্ঞপ্তি