স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য, পে-কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশন (আইএসসিএস)-এর সদস্য নির্বাচিত হওয়ায় মেট্রোপলিটন
ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। আইএসসিএস-এর চার বছরমেয়াদী এ কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি ড. ফরাসউদ্দিন সর্বসম্মতিক্রমে সদস্য নির্বাচিত হন। নবনির্বাচিত কমিশন ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।
আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশন জাতিসংঘ সাধারণ পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গপ্রতিষ্ঠান। এই কমিশন জাতিসংঘের কর্মীদের চাকুরিসংক্রান্ত নিয়ম-নীতি ও কর্মী ব্যবস্থাপনার সমন্বয়সহ জাতিসংঘের বিশেষায়িত আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা জাতিসংঘের সাধারণ ব্যবস্থাপনায় অংশগ্রহণ এবং এই কমিশনের নিয়ম-নীতি অনুসরণ করে সেসকল সংস্থার ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত। এই কমিশনে ১৫ জন স্বাধীন বিশেষজ্ঞ রয়েছেন।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ও বর্তমান চেয়ারম্যান, খ্যাতিমান ব্যক্তিত্ব ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি ও বহুপাক্ষিক অংশগ্রহণ আরও একধাপ শক্তিশালী হলো। (প্রেস বিজ্ঞপ্তি)
- ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মেয়াদ বাড়ল এক বছর
- মন্ত্রিসভায় অনুমোদন বিদ্যালয়ের স্তর দ্বাদশ শ্রেণি পর্যš


