অ্যাড. আব্দুল মজিদ
ড. মোহাম্মদ শহীদুল্লাহ স্বর্ণপদক পেয়েছেন জলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাড. আব্দুল মজিদ। এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন আইন ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করেছে। গত ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অ্যাড. আব্দুল মজিদদের পক্ষে সম্মাননা গ্রহক করেন অ্যাড. আবু তাহের মোহাম্মদ
সারোয়ার।
উল্লেখ্য, অ্যাড. আব্দুল মজিদ ২৯বছর ধরে আইন পেশায় নিয়োজিত আছেন। এছাড়াও তিনি জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি ছিলেন। প্রথম জীবনে তিনি দোয়ারাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকেরও দায়িত্ব পালন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)


