ড. মোহাম্মদ সাদিককে ইজার শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ইয়াং জার্নালিষ্ট এসোসিয়েশন (ইজা)।
রবিবার রাতে সুনামগঞ্জ সার্কিট হাউসের ভিআইপি কক্ষে ড. মোহাম্মদ সাদিককে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি আশিকুর রহমান পীর, যুগ্ম সাধারণ সম্পাদক লিপসন আহমদ, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, কোষাধক্ষ শহীদ নূর আহমদ, দপ্তর সম্পাদক জাকের আহমদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন এনডিসি নাহিদ হাসান       
খান, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি অ্যাড. আইনুল ইসলাম বাবলু, চৈতন্যের প্রকাশক ও স্বত্তাধিকারী রাজীব চৌধুরী, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার প্রমুখ।