ড. মো. মফচ্ছির মিয়ার মৃত্যুতে ডেথ রেভারেন্স অনুষ্ঠিত

সিনিয়র আইনজীবী ড. মো. মফচ্ছির মিয়ার মৃত্যুতে ডেথ রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এর সভাপতিত্বে ডেথ রেভারেন্স অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সেলিম’র পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন অ্যাড. সৈয়দ ফওয়াদুল জওয়াদ।
সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম শেফু মরহুমের জীবন বৃত্তান্ত সম্বলিত মৃত্যু স্মারক পাঠ করেন। পরবর্তিতে মরহুমের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা সিনিয়র আইনজীবী সত্যব্রত রায়, সাবেক সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ, সাবেক সভাপতি অ্যাড. মল্লিক মঈনুদ্দীন আহমদ সুহেল, সাবেক পি.পি অ্যাড. শফিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, সিনিয়র আইনজীবী মাসুক আলম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শুকুর আলী।
সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার মরহুমের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রেসবিজ্ঞপ্তি