ড. সাদিককে বিশ্বম্ভরপুরের শিক্ষক সমিতির অভিনন্দন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের কৃতি সন্তান কবি, গবেষক ড. মোহাম্মদ সাদিক বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)’র চেয়ারম্যান হিসাবে নিয়োগ পাওয়ায় অভিন্দন জানিয়েছে বিশ্বম্ভরপুর উপজেলা স্কুল ও মাদ্রাসা শিক্ষক সমিতি।
সমিতির সভাপতি ধনপুর আছমত আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আপ্তাব উদ্দিন, সহ-সভাপতি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বেনজির আহমেদ মানিক, শক্তিয়ার খলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহানুর আলম, সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুল আলী, সাংগঠনিক সম্পাদক শিক্ষক গোলাম মোস্তুফা  কামাল যুক্ত বিবৃতিতে এই অভিনন্দন জানিয়েছেন।
এছাড়াও পৃথক বিবৃতিতে ড. মোহাম্মদ সাদিককে অভিনন্দন জানিয়েছেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি নেছার আহমেদ নেছার।