ড. সাদিকসহ বিশিষ্টজনের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলা পরিষদের তিনবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান, জামালগঞ্জ সদর ইউনিয়নের ৫ বারের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিক। এছাড়া পৃথক পৃথকভাবে শোক জানিয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন।
বিবৃতি পাঠিয়ে শোক জানিয়েছে সম্প্রীতি’৯৪ জামালগঞ্জ এর সদস্যরা।