ঢাকা লেডিজ ক্লাবের সহায়তায় নান্দনিক ফাউন্ডেশনের মাধ্যমে সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঢাকা লেডিজ ক্লাব সুনামগঞ্জের দুর্গত মানুষদের ত্রাণের পাশাপাশি নান্দনিক ফাউন্ডেশনের মাধ্যমে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন এবং নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারজানা শিলা। এসময় কয়েকটি ইউনিয়নের মহিলা সদস্য সহ সদর উপজেলার প্রায় সহস্রাধিক পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি


