স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীত করা হবে। এ জন্য আজ শুক্রবার চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষরিত হবে। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের ৮০ ভাগ এলাকাকে বিদ্যুতের আলোয় আলোকিত করা হয়েছে। বাকি ২০ ভাগ দুই থেকে আড়াই বছরের মধ্যে সম্পন্ন করা হবে। এরপর গোটা দেশ আলোয় আলোকিত হবে। তিনি বলেন, হবিগঞ্জ, সুনামগঞ্জসহ বৃহত্তর সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। এর সরকারের আমলেই ভাটি অঞ্চলের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া হবে।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ জেলা কৃষক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী এমএ মান্নান। সম্মেলনে প্রতিমন্ত্রী আরো বলেন, কৃষি নির্ভর বাংলাদেশ খুব শীঘ্রই মধ্য আয়ের দেশে উন্নতি হবে।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে কৃষক লীগের কেন্দ্রীয় মানব বিষয়ক অ্যাড. শামিমা শাহরিয়া বলেন,‘প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কৃষকলীগ নেতাকর্মীরা সারা দেশে ঐক্যবদ্ধ কাজ করে যাচ্ছে। সকল আন্দোলন সংগ্রামে কৃষকলীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করছেন। তিনি আরো বলেন,‘বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। এ সরকারের আমলে সারা দেশের ন্যায় হবিগঞ্জ ও সুনামগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী আর্দেশের একজন সৈনিক হিসেবে আমি সুনামগঞ্জের উন্নয়নের কাজ করে যাচ্ছি। সুনামগঞ্জবাসীর সুখে-দুঃখে সব সময়ই পাশে থাকার চেষ্ঠা করছি।’
সম্মেলনে বিশেষ অতিথির জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাড. আবু জাহির বলেন,‘ বিএনপি জোট সরকারের আমলে কৃষকদের সারের জন্য মরতে হয়েছে। অতিরিক্ত মূল্য দিয়ে কৃষকদের সার ক্রয় করতে হয়েছে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে কৃষকদের কাছে সার পৌছে দিয়েছেন। কৃষকরা যথা সময়ে ন্যায্যমুল্যে সার পাওয়া জমিগুলো এখন ফলনও হচ্ছে। তিনি বলেন-সরকারের আমলে হবিগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতা করেছি। এখনও হবিগঞ্জের কৃষি বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। এতে হবিগঞ্জের ছেলে-মেয়েরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে।
সম্মেলন উদ্বোধন ছিলেন কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোতাহার হোসেন মোল্লা। প্রধান বক্তা ছিলেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খন্দকার শামসুল হক রেজা। বিশেষ অতিথি ছিলেন -জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি আব্দুল মজিদ খান, জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হুসেন চৌধুরী, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কুমিল্লার জেলা পরিষদের প্রশাসক ওমর ফারুক চৌধুরী, সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক সমির চন্দ্র রায়, সাংগঠনিক সাখাওয়াত হোসেন সুইট, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আলমগীর চৌধুরী, শেখ সামছুল হক, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড.নিলান্দ্রী শেখর টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা অমল কুমার দাশ পলাশ, জেলা ছাত্রলীগ সভাপতি রাজ চৌধুরী প্রমুখ।


