অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়
তথ্য প্রাপ্তির অধিকার যে কোন দেশের নাগরিকের চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ। তথ্যের অবাধ প্রবাহ ক্ষমতাসীনদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এবং দুর্নীতি হ্রাস করে এবং সুশাসন প্রতিষ্টা করে। এ লক্ষ্যে সাধারন নাগরিক ও সিভিল সোসাইটির দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে সরকার দেশে তথ্য অধিকার আইন ২০০৯ প্রণয়ন ও কার্যকর করেন। প্রাথমিক ভাবে তৎকালিন তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক আইন কমিশনের খসড়া এবং বিভিন্ন দেশে কার্যকর এতদসংক্রান্ত আইন পর্যালোচনাক্রমে “তথ্য অধিকার অধ্যাদেশ ২০০৮” জারী করা হয়। পরবর্তীতে নির্বাচিত সরকার ক্ষমতাসীন হওয়ার পর ঐ অধ্যাদেশ আইন (অপঃ) আকারে সংসদে উপস্থাপনক্রমে “তথ্য অধিকার আইন ২০০৯” পাশ করেন এবং কার্যকর করেন। আলোচ্য আইনে “তথ্য অধিকার” বলতে কোন কর্তৃপক্ষের নিকট হতে তথ্য প্রাপ্তির অধিকারকে বুঝায়। এখন জানা আবশ্যক ‘কর্তৃপক্ষ’ বলতে আমরা কি বুঝি। তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী “কর্তৃপক্ষ” বলতে (১) বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদের অধীন প্রনীত কার্যবিধির অধীন গঠিত সরকারের কোন মন্ত্রনালয়, বিভাগ বা কার্যালয় (২) কোন আইন বা ইহার অধীনে গঠিত কোন বিধিবদ্ধ সংস্থা বা প্রতিষ্ঠান (৩) সরকারী অর্থায়নে পরিচালিত বা সরকারী তহবিল হতে সাহায্য পুষ্ট বেসরকারী সংস্থা বা প্রতিষ্ঠান (৪) সরকারের পক্ষে অথবা সরকার বা সরকারি কোন সংস্থা বা প্রতিষ্টানের সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক সরকারি কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রাপ্ত কোন সরকারি সংস্থা বা প্রতিষ্টান (৫) বিদেশী সাহায্যপুষ্ট কোন বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান (৬) বাংলাদেশের সংবিধান অনুযায়ী সৃষ্ট কোন সংস্থা এবং (৭) সরকার কর্তৃক সময় সময় সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত অন্য কোন সংস্থা বা প্রতিষ্টান। তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী “তথ্য” বলতে কি বুঝায় এর একটি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট সংজ্ঞা দেয়া হয়েছে। তথ্য বলতে কোন কর্তৃপক্ষের গঠন, কাঠামো ও দাপ্তরিক কর্মকান্ড সংক্রান্ত যে কোন স্মারক, বই, নক্সা, মানচিত্র, চুক্তি, তথ্য-উপাত্ত, লগ বহি, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, নমুনা, পত্র, প্রতিবেদন, হিসাব বিবরনী, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, অডিও, ভিডিও, অংকিতচিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যে কোন ইনস্ট্রুমেন্ট, যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি এবং ভৌতিক গঠন ও বৈশিষ্ঠ্য নির্বিশেষে অন্য যে কোন তথ্যবহ বস্তু বা এদের প্রতিলিপি কে বুঝাবে।
আলোচ্য আইনের মুল উদ্দেশ্য হলো নাগরিকদের তথ্য প্রাপ্তি নিশ্চিত করা। তথ্য আধিকার আইন ২০০৯ এর ৪ ধারায় সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে এ আইনের বিধানাবলী সাপেক্ষে কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার থাকবে এবং কোন নাগরিকের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে।
তথ্য অধিকার আইনে নাগরিকদের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তথ্য সংরক্ষনের ব্যবস্থা করা হয়েছে। উক্ত আইনের ধারা ৫ অনুযায়ী (১) প্রত্যেক কর্তৃপক্ষ এর যাবতীয় তথ্যের ক্যাটালগ এবং ইনডেক্স প্রস্তুত করে তা যথাযথ ভাবে সংরক্ষন করবে এবং (২) প্রত্যেক কর্তৃপক্ষ যে সকল তথ্য কম্পিউটারে সংরক্ষনের উপযুক্ত মনে করবে সে সকল তথ্য, কম্পিউটারে সংরক্ষন করবে এবং তথ্য লাভের সুবিধার্থে সারাদেশে নেটওয়ার্কের মাধ্যমে এর সংযোগ স্থাপন করবে।
তথ্য অধিকার আইন ২০০৯ এর অধীনে নাগরিকদের তথ্য প্রাপ্তি সংক্রান্ত কার্যাদি নিষ্পন্ন করনার্থে এবং তথ্য সংরক্ষনের সুবিধার্থে সরকার একটি বিধি মালা ও দুটি প্রবিধান মালা প্রনয়ন করেন। এ গুলো হলো (১) তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা ২০০৯ ও (২) তথ্য অধিকার (তথ্য সংরক্ষন ও ব্যবস্থাপনা) প্রবিধান মালা ২০১০ ও (৩) তথ্য অধিকার (তথ্য প্রকাশ ও প্রচার) প্রবিধান মালা ২০১০।
তথ্য প্রাপ্তির পদ্ধতিগত বিষয় আলোচনার পূর্বে দেখা প্রয়োজন নাগরিকদের জানার জন্য কোন কোন বিষয়ে কর্তৃপক্ষ তথ্য প্রকাশ করতে বাধ্য। তথ্য অধিকার আইন ২০০৯ এর ধারা-৬ অনুযায়ী
প্রত্যেক কর্তৃপক্ষ এর গৃহীত সিদ্ধান্ত, কার্যক্রম কিংবা সম্পাদিত বা প্রস্তাবিত কর্মকান্ডের সকল তথ্য সূচীবদ্ধ ক্রমে প্রকাশ ও প্রচার করবে এবং তথ্য প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে কোন কর্তৃপক্ষ কোন তথ্য গোপন করতে বা তথ্যের সহজলভ্যতাকে সংকুচিত করতে পারবে না। প্রত্যেক কর্তৃপক্ষ প্রতি বছর একটি প্রতিবেদন প্রকাশ করবে যাতে নি¤œ বর্নিত তথ্য সমুহ অন্তর্ভুক্ত থাকতে হবেঃ-
১. কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামোর বিবরন, কার্যক্রম, কর্মকর্তা কর্মচারীগনের দায়িত্ব এবং সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ার বিবরন বা পদ্ধতি, এবং
২. কর্তৃপক্ষের সকল নিয়ম-কানুন, আইন, অধ্যাদেশ, বিধিমালা, প্রবিধানমালা, প্রজ্ঞাপন, নির্দেশনা, ম্যানুয়েল ইত্যাদির তালিকাসহ উহার নিকট রক্ষিত তথ্য সমুহের শ্রেনীবিন্যাস; এবং
৩. কর্তৃপক্ষের নিকট হতে কোন ব্যক্তি যে সব শর্তে লাইসেন্স, পারমিট, অনুদান, বরাদ্দ, সম্মতি ও অনুমোদন গ্রহন করতে পারেন তার বিবরন; এবং
৪. নাগরিকদের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য প্রদত্ত সুবিধাদির বিবরন এবং দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নাম, পদবী, ঠিকানা এবং প্রযোজ্য ক্ষেত্রে ফ্যাক্স নম্বর ও ই-মেইল ঠিকানা।
কোন কর্তৃপক্ষ গুরুত্ব পূর্ন কোন নীতি প্রনয়ন করলে বা সিদ্ধান্ত গ্রহন করলে ঐ সিদ্ধান্ত বা নীতি প্রকাশ করবে। কর্তৃপক্ষ জনগুরুত্ব পূর্ন বিষয়াদি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বা অন্য কোন পন্থায় প্রচার ও প্রকাশ করবে।
তথ্য অধিকার আইন ২০০৯ এর ধারা ৪ অনুযায়ী কোন নাগরিকের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তথ্য সরবরাহ করতে বাধা হলেও উক্ত আইনের ৭ ধারা অনুযায়ী কতিপয় তথ্য প্রকাশ ও প্রদান বাধ্যতামুলক নয় এবং উক্ত আইনের ৩২ ধারায় কতিপয় সংস্থা বা প্রতিষ্টানের ক্ষেত্রে এ আইন প্রযোজ্য করা হয়নি। কোন কর্তৃপক্ষ কোন নাগরিক কে নি¤œ বর্নিত তথ্যসমুহ প্রদান করতে বাধ্য থাকবেন নাঃ-
৫. কোন তথ্য প্রকাশের ফলে বাংলাদেশের নিরাপত্তা, অখন্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে এরূপ কোন তথ্য;
৬. পরবাষ্ট্রনীতির কোন বিষয় যার দ্বারা বিদেশী রাষ্ট্রের অথবা আর্ন্তজাতিক কোন সংস্থা বা আঞ্চলিক কোন জোট বা সংগঠনের সাথে বিদ্যমান সম্পর্ক ক্ষুন্ন হতে পারে এরূপ তথ্য;
৭. কোন বিদেশী সরকারের নিকট হতে প্রাপ্ত কোন গোপনীয় তথ্য;
৮. কেন তথ্য প্রকাশের ফলে কোন তৃতীয়পক্ষের বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার ক্ষতিগ্রস্থ হতে পারে এরূপ বানিজ্যিক বা ব্যবসায়িক অন্তর্নিহিত গোপনীয়তা বিষয়ক, কপিরাইট বা বুদ্ধিবৃত্তিক সম্পদ সম্পর্কিত তথ্য;
৯. এমন কোন তথ্য যা প্রকাশের ফলে কোন বিশেষ ব্যক্তি বা সংস্থাকে লাভবান বা ক্ষতিগ্রস্থ করতে পারে।
যেমন- (ক) আয়কর, শুল্ক, ভ্যাট ও আবগারী আইন, বাজেট বা করহার পরিবর্তন সংক্রান্ত কোন আগাম তথ্য (খ) মুদ্রার বিনিময় ও সুদের হার পরিবর্তন জনিত কোন আগাম তথ্য এবং (গ) ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান সমুহের পরিচালনা ও তদারকি সংক্রান্ত কোন আগাম তথ্য।
১০. কোন তথ্য প্রকাশের ফলে প্রচলিত আইনের প্রয়োগ বাধাগ্রস্থ হতে পারে বা অপরাধ বৃদ্ধি পেতে পারে এ রুপ তথ্য;
১১. কোন তথ্য প্রকাশের ফলে জনগনের নিরাপত্তা বিঘিœত হতে পারে বা বিচারাধীন মামলার সুষ্ট বিচার কাজ ব্যাহত হতে পারে এ রকম তথ্য;
১২. কোন তথ্য প্রকাশের ফলে কোন ব্যক্তির ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ক্ষুন্ন হতে পারে এরুপ কোন তথ্য;
১৩. কোন তথ্য প্রকাশের ফলে কোন ব্যক্তির জীবন বা শারিরীক নিরাপত্তা বিপদাপন্ন হতে পারে এরূপ তথ্য;
১৪. আইন প্রয়োগকারী সংস্থার সহায়তার জন্য কোন ব্যক্তি কর্তৃক গোপনে প্রদত্ত কোন তথ্য;
১৫. আদালতে বিচারাধীন কোন বিষয় এবং যা প্রাকাশে আদালত বা ট্রাইবুন্যালের নিষেধাজ্ঞা রয়েছে অথবা যা প্রকাশ আদালত অবমাননার শামিল এরূপ তথ্য;
১৬ তদন্তাধীন কোন বিষয় যার প্রকাশ তদন্তকাজে বিঘœ ঘটাতে পারে এরূপ তথ্য;
১৭ কোন অপরাধের তদন্ত প্রক্রিয়া এবং অপরাধীর গ্রেপ্তার ও শাস্তিকে প্রভাবিত করতে পারে এরূপ তথ্য;
১৮ আইন অনুসারে কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে এ রূপ তথ্য;
১৯ কৌশলগত ও বানিজ্যিক কারনে গোপন রাখা বাঞ্চনীয় এরূপ কারিগরী বা বৈজ্ঞানিক গবেষনা লব্দ কোন তথ্য;
২০. কোন ক্রয় কার্যক্রম সম্পন্ন হওয়ার আগে বা উক্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের আগে সংশ্লিষ্ট ক্রয় বা এর কার্যক্রম সংকান্ত কোন তথ্য;
২১. জাতীয় সংসদের বিশেষ অধিকার হানির কারন হতে পারে এরূপ তথ্য;
২২. কোন ব্যক্তির আইন দ্বারা সংরক্ষিত গোপনীয় তথ্য;
২৩. পরীক্ষার প্রশ্নপত্র বা পরীক্ষায় প্রদত্ত নম্বর সম্পর্কিত আগাম তথ্য;
২৪. মন্ত্রিপরিষদ বা ক্ষেত্রমত, উপদেষ্ট পরিষদের বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত সংক্রান্ত কোন তথ্য।
এছাড়াও তথ্য অধিকার আইনের ৩২ ধারা অনুযায়ী সরকার কর্তৃক প্রতিষ্টিত রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা কাজে নিয়োজিত সংস্থা বা প্রতিষ্টান সমুহ যেমন-
ক্স জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা( এন, এস, আই) (২) ডাইরেক্টরেট জেনারেল ফোর্সেস ইন্টেলিজন্স (ডি, জি, এফ,আই) (৩) প্রতিরক্ষা গোয়েন্দা ইউনিট সমুহ (৪) বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সি আই ডি) (৫) স্পেশাল সিকিউরিটি ফোর্স (এস এস এফ) (৬) জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল (৭) বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও (৮) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর গোয়েন্দা সেল এ আইনের আওতামুক্ত থাকবে। তবে উক্ত সংস্থা বা প্রতিষ্ঠান সমূহের কোন তথ্য দুর্নীতি বা মানবাধিকার লংঘনের ঘটনার সাথে জড়িত থাকলে এতদসংক্রান্ত তথ্য লাভের অধিকার নাগরিকদের থাকবে এবং এ ক্ষেত্রে উক্ত আইনের ৩২ ধারা প্রযোজ্য হবে না।
এবারে নাগরিকদের তথ্য প্রাপ্তির পদ্ধতিগত বিষয় সম্পর্কে আলোচনা করা যাক। তথ্য অধিকার আইনের ৮ ধারায় তথ্য প্রাপ্তির অনুরোধ সংক্রান্ত বিষয় এবং ঐ আইনের ৯ ধারায় তথ্য প্রদানের পদ্ধতি বর্ননা করা হয়েছে। একই সাথে “তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা ২০০৯ এর ৩ ও ৪ বিধিতে এতদসংক্রান্ত পদ্ধতির বিবরন দেয়া হয়েছে। ঐ বিধিমালার তফসিলে বিভিন্ন ফরমের নমুনা সন্নিবেশিত করা হয়েছে। কোন ব্যক্তি তথ্য প্রাপ্তির জন্য ঐ বিধিমালার তফসিলে উল্লেখিত “ক” ফরমে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নিকট লিখিত ভাবে বা ইলেকট্রনিক মাধ্যমে বা ই-মেইলে আবেদন করতে পারবেন। উক্ত আবেদনে অনুরোধকারীর নাম, ঠিকানা, প্রযোজ্য ক্ষেত্রে ফ্যাক্স নম্বর ও ই- মেইল ঠিকানা উল্লেখ করত: যে তথ্যের জন্য অনুরোধ করা হয়েছে এর নির্ভূল ও স্পষ্ট বর্ননা সহ অনুরোধকৃত তথ্যের অবস্থান নির্নয়ের সুবিধার্থে অন্যান্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক তথ্যাবলীর বিবরন লিপিবদ্ধ করবেন। অনুরোধকারী কোন পদ্ধতিতে তথ্য পেতে আগ্রহী যেমন পরিদর্শন করা, অনুলিপি নেয়া, নোট নেয়া বা অন্য কোন অনুমোদিত পদ্ধতি ইত্যাদির সুম্পষ্ট বিবরন দিবেন।
সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আবেদন প্রাপ্তির পর উক্তরূপ তথ্য প্রদানের তারিখ এবং সময় উল্লেখ পূর্বক আবেদনকারীকে তদসম্পর্কে এ বিষয়ে অবহিত করবেন এবং অনধিক ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবরাহ করবেন। তবে অনুরোধকৃত তথ্যের সাথে একাধিক তথ্যপ্রদান ইউনিট বা কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা থাকলে অনধিক ৩০(ত্রিশ) কার্যদিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবরাহ করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোন কারনে তথ্য প্রদানে অপরাগ হলে অপরাগতার কারন উল্লেখ করে আবেদন প্রাপ্তির ১০(দশ) কার্যদিবসের মধ্যে ফরম “খ” অনুযায়ী অনুরোধকারী কে জানাতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, অনুরোধকৃত তথ্য কোন ব্যক্তির জীবন মৃত্যু, গ্রেপ্তার এবং কারাগার থেকে মুক্তি সম্পর্কিত হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধ প্রাপ্তির অনধিক ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে উক্ত বিষয়ে প্রাথমিক তথ্য সরবরাহ করবেন।কোন ব্যক্তি নিধারিত সময় সীমার মধ্যে তথ্য লাভে ব্যর্থ হলে কিংবা দাযিত্ব প্রাপ্ত কর্মকর্তার কোন সিদ্ধান্তে সংক্ষুব্দ হলে উক্ত সময় সীমা অতিক্রান্ত হওয়া কিংবা ক্ষেত্রমত সিদ্ধান্ত লাভ করার পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে তথ্য অধিকার আইনের ২৪ ধারা অনুযায়ী আপীল কর্তৃপক্ষের নিকট আপীল দায়ের করতে পারবেন। তথ্য অধিকার আইনের ২ (ক) ধারার সংজ্ঞা অনুযায়ী আপীল কর্তৃপক্ষ বলতে কোন তথ্য প্রদান ইউনিটের ক্ষেত্রে উক্ত ইউনিটের অব্যবহিত উধ্বর্তন কার্যালয়ের প্রশাসনিক প্রধান এবং কোন তথ্য প্রদান ইউনিটের উর্ধ্বতন কার্যালয় না থাকলে, উক্ত তথ্য প্রদান ইউনিটের প্রশাসনিক প্রধান। আপীল কর্তৃপক্ষ আপীল আবেদন প্রাপ্তির পরবর্তী ১৫ (পনের) দিনের মধ্যে আপীল আবেদন কারীকে অনুরোধ কৃত তথ্য সরবরাহের জন্য সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করবেন অথবা তার বিবেচনায় আপীল গ্রহনযোগ্য না হলে আপীল আবেদন টি খারিজ করে দিবেন।
তথ্য অধিকার আইন ২০০৯ এর অধীনে গঠিত “তথ্য কমিশন” হলো এ আইনের উদ্দেশ্য পূরনকল্পে সর্বোচ্চ সংস্থা। একজন প্রধান তথ্য কমিশনার এবং দুই তথ্য কমিশনার সমন্বয়ে এই কমিশন গঠিত হয়। তথ্য কমিশন স্ব-প্রনোদিত হয়ে অথবা কোন অভিযোগের ভিত্তিতে এই আইনের অধীনে উত্থাপিত অভিযোগ সম্পর্কে অনুসন্ধান করতে পারেন। ১৯০৮ খৃষ্টাব্দের দেওয়ানী কার্যবিধির অধীন একটি দেওয়ানী আদালত যে ক্ষমতা প্রয়োগ করতে পারে প্রধান তথ্য কমিশনার অথবা যে কোন তথ্য কমিশনার সেরূপ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এছারাও কোন অনুরোধকারী কোন তথ্য প্রাপ্ত না হলে এবং আপীল কর্তৃপক্ষের আদেশ দ্বারা সংক্ষুব্দ হলে এবং আইনে উল্লিখিত নির্দিষ্ট সময় সীমার মধ্যে তথ্য প্রাপ্ত না হলে বা তথ্য প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত প্রাপ্ত না হলে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন। তথ্য কমিশর কে সাধারনত: ৪৫ (পয়তাল্লিশ) দিনের মধ্যে আনীত অভিযোগ নিষ্পত্তি করতে হবে। কোন অভিযোগের পক্ষ সমুহ তথ্য কমিশনের সামনে ব্যক্তিগত ভাবে বা আইন জীবীর মাধ্যমে তাদের বক্তব্য উপস্তাপন করতে পারবেন।
কোন অভিযোগ নিষ্পত্তির সুত্রে অথবা অন্যকোন ভাবে তথ্য কমিশন যদি এ মর্মে নিশ্চিতহন এবং বিশ্বাস করেন যে, কোন দায়িত্ব কর্মকর্তা কোন যুক্তিগ্রাহ্য কারন ছাড়া তথ্য প্রাপ্তির কোন অভিযোগ বা আপীল গ্রহন করতে অস্বীকার করেছেন অথবা নির্ধারিত সময় সীমার মধ্যে তথ্য প্রদান করতে কিংবা সিদ্ধান্ত প্রদান করতে ব্যর্থ হয়েছেন অথবা অসৎউদ্দেশ্যে তথ্য প্রাপ্তির কোন অনুরোধ বা আপীল প্রত্যাখ্যান করেছেন অথবা ভূল, অসম্পুর্ন, বিভ্রান্তিকর বা বিকৃত তথ্য প্রদান করেছেন অথবা তথ্য প্রাপ্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন তাহলে তথ্য কমিশন, দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার উক্তানুরূপ কাজের তারিখ হতে তথ্য সরববাহের তারিখ পর্যন্ত প্রতি দিনের জন্য ৫০/০০ (পঞ্চাশ) টাকা জরিমানা আরোপ করতে পারবে। তবে উক্ত জরিমানা কোনক্রমেই ৫০০০/- (পাঁচ হাজার) টাকার অধিক হবে না। তবে এই আইনের অধীনে কৃত কোন কাজ বা গৃহীত ব্যবস্থা বা প্রদত্ত আদেশ ও নির্দেশের বৈধতা সস্পর্কে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না।
তথ্য অধিকার আইন এবং এর অধীনে প্রনীত বিধিমালা ও প্রবিধানমালা সমুহ বেশ ব্যাপক ভাবে প্রনয়ন করা হয়েছে। সংক্ষিপ্ত পরিসরে এ গুলোর সার্বিক বিষয়াদি আলোচনা করা বেশ কঠিন কাজ। সাধারন নাগরিকদের জন্য অতিপ্রয়োজনীয় কতিপয় বিধিবিধান সম্পর্কে আলোচ্য নিবন্ধে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা হলো। তথ্য অধিকার আইনের ব্যাপক প্রয়োগ দেশের সার্বিক দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে পারে।
লেখক: স্বপন কুমার দাস রায়, অ্যাডভোকেট, জজ কোর্ট, সুনামগঞ্জ


