সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সদর উপজেলার বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারী ক্ষমতায়ন কার্যক্রম, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী সমূহ, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তৃণমূল মহিলাদের অবহিত করা হয়।
মহিলা সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চম্পা রানী, অভিভাবক সাদেকা পারভীন।
অনুষ্ঠান পরিচালনা করেন সুনামগঞ্জ এপিএই অপারেটর মো. শরীফ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি


