জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সোমবার সকাল ১০ টায় সদর উপজেলার মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্রান্ডিং’ বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন তন্মধ্য-একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারী ক্ষমতায়ন কার্যক্রম, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা। মহিলা সমাবেশের মাধ্যমে উপরোক্ত বিষয়ে তৃণমূল মহিলাদের অবহিত করা হয়েছে।
মহিলা সমাবেশে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আমির আলী, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, মাইজবাড়ি সরকারি প্রাথমিক ্িবদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, এসএমসি সভাপতি আক্তারুজ্জামান পীর, শিক্ষিকা রাবেয়া বেগম। প্রেস বিজ্ঞপ্তি


