সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ধর্মপাশা উপজেলার গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশে প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্রান্ডিং’ বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন তন্মধ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারী ক্ষমতায়ন কার্যক্রম, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা।
এছাড়া সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে মহিলঅ সমাবেশের মাধ্যমে উপরোক্ত বিষয়ে তৃণমূল মহিলাদেরকে অবহিত করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, গোলকপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আফতাব উদ্দিন, উত্তর সুখাইড় ইউপি সদস্য বিপ্লব, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক ইউসুফ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন এপিএই অপারেটর মো. শরীফ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি
- মিডলসেক্স যুবলীগের শোকসভা- সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে জাতি এক সূর্যসন্তানকে হারিয়েছে
- রাজধানীতে আর জনসভা মিছিল করবে না আ.লীগ


