তথ্য অফিসের মহিলা সমাবেশ

জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় মঙ্গলবার জেলা ১১টায় জামালগঞ্জ উপজেলার সেরমস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার ব্র্যান্ডিং’ বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় ক্ষু ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন তন্মধ্যে ১. একটি বাড়ি একটি খামার প্রকল্প ২. আশ্রায়ন            প্রকল্প ৩. ডিজিটাল বাংলাদেশ ৪. শিক্ষা সহায়তা কার্যক্রম ৫.নারী ক্ষমতায়ন কার্যক্রম ৬. গবার জন্য বিদ্যুত ৭. সামাজিক নিরাপত্তা কর্মসূচি ৮. কমিউনিটি ক্লিনিক ৯. শিশু বিকাশ বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা। এছাড়াও সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ও মহিলা সমাবেশের মাধ্যমে উপরোক্ত বিষয়ে তৃণমূল মহিলাদেরকে অবহিত করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, সদর হাসপাতালের ওয়ানস্টোপ ক্রাইসেস সেলের প্রেগ্রোম অফিসার সৈয়দা শাহনাজ মঞ্জুর, এসএসসি সভাপতি সফিকুল হক, প্রধান শিক্ষিকা হীরামন আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন এপিএই অপারেটর শরীফ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি