তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন নির্যাতিতার

স্টাফ রিপোর্টার
ছাতকে ধর্ষণ মামলা আসামী গ্রেপ্তার না তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের দাবি করে পুলিশ সুপারের নিকট রোববার লিখিত আবেদন করেছেন নির্যাতিতা। নির্যাতিতা আবেদনে দাবি করেন, ঘটনার এক মাস পরও ধর্ষক গ্রেপ্তার না হওয়ায় তিনি মনে করছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অবহেলা
করছেন।
লিখিত আবেদন থেকে জানা যায়, নির্যাতিতা তার আবেদনে উল্লেখ করেছেন গত ১৩ সেপ্টেম্বর মামলা করলেও ধর্ষক আতর ও তার পরিবারের কাউকে থানা পুলিশ গ্রেপ্তার করতে পারে নি। তদন্তে গাফিলতি হচ্ছে দাবি করে আবেদনে নির্যাতিতা উল্লেখ করেন, তদন্তকারী কর্মকর্তার দৃষ্টিভঙ্গি প্রশ্নবিদ্ধ।
নির্যাতিতা তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে ইন্সপেক্টর পদমর্যাদার একজন অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তা নিয়োগের অনুরোধ জানান।
অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী বলেছেন, নির্যাতিতা আবেদন দিয়েছেন, পুলিশ সুপার সাহেব আদেশ দিলে যাচাই-বাছাই করা হবে।