কামরান আহমদ
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকারীদের বিচারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে সমকাল সুহৃদ সমাবেশ। বেলা সাড়ে ১১ টায় শহরের ডিএস রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সংস্কৃতিকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- শিক্ষাবিদ পরিমল কান্তি দে, শিক্ষাবিদ ধুর্জটি কুমার বসু, সমকালের জেলা প্রতিনিধি পঙ্কজ দে, প্রভাষক মোশারফ হোসেন ইমন, পৌর কাউন্সির চঞ্চল কুমার লৌহ, সমকাল সুহৃদ সমাবেশের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবিদ খান হৃদয় প্রমুখ। এসময় সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, সমকাল সুহৃদ সমাবেশের জেলা সভাপতি অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, প্রথম আলো’র জেলা প্রতিনিধি খলিল রহমান, সাংবাদিক কুলেন্দু শেখর দাস, ব্যবসায়ী সাইফুল ইসলাম সিরাজী, সংবাদপত্র পরিবেশক শ্যামল রায়, ব্যবসায়ী মফিজুর রহমান, সাংবাদিক রুজেল আহমদ, সোহেল আহমদ, সুহৃদ সমাবেশের জেলা কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ রায়, শিশু সংগঠক সৈকতুল ইসলাম, সুহৃদ সংগঠক সৌরভ দাস, পুলক রাজ, আনাউর রহমান খান, শেখ মইনুদ্দিন বরাত, ফাহিমা ইসলাম, মো. আলী হাসান ইমন, গৌতম দে প্রমুখ।
বক্তারা বলেন,‘তনু বাংলাদেশের বৃহৎ দরিদ্র সমাজের মেধাবী পরিশ্রমি শিক্ষার্থী। সে টিউশনি করে নিজের পড়াশুনার খরচ যুগিয়েছে, পরিবারকে সহায়তা করেছে, তার নির্মম হত্যাকা- কোনভাবেই মেনে নেওয়া যায় না, রাষ্ট্র এই হত্যাকা-ের বিচারের দায়িত্ব না নিলে বা বিচার সঠিকভাবে না হলে দেশের মানুষ মর্মাহত হবে। যেখানে তাঁর হত্যাকা-ের ঘটনা ঘটেছে। সেই এলাকাও স্পর্শকাতর এলাকা, সুতরাং এই হত্যাকা-ের সঠিক বিচার না হলে অনেক কিছুই প্রশ্নবিদ্ধ হবে’।
ছাতকেও মানববন্ধন
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ছাতকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন কর্মসুচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের শহীদ মিনার চত্ত্বরে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে ছাতক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আব্দুল কাদির তালুকদারের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, শিক্ষার্থী তারেক আহমদ, মোস্তফা আহমদ, পারভেজ আহমদ, সালাহ উদ্দিন, নাসির উদ্দিন, সাইফুল ইসলাম, জুনেদ আহমদ, সাজিদ আলী, অমিত দাস, জারাল আহমদ, অনুপ কান্তি ঘোপ, অনিক দাস, আলী আহমদ, সারওয়ার আলম, রাসেল আহমদ, সুমাইয়া আক্তার, শিউলী বেগম, সীমা আক্তার, রহিমা বেগম, জুবায়ের আহমদ, মইন উদ্দিন, আমজাদ হোসেন, রুহেলা বেগম, মাসুমা আক্তার প্রমুখ।


