স্টাফ রিপোর্টার
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সামাজিক প্রতিরোধ কমিটি সুনামগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার বিকালে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নারী নেত্রী শীলা রায়, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু,জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, বরুণ রায় স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রমেন্দ্র কুমার দে মিন্টু, মহিলা পরিষদের সভানেত্রী গৌরী ভট্টাচার্য্য, সাবেক পৌর কাউন্সিলার কলি তালুকদার আরতী, নারী নেত্রী সঞ্চিতা চৌধুরী, পৌর কাউন্সিলার শেলী চৌহান ময়না, জেলা যুব ইউনিয়নের সভাপতি অ্যাড এনাম আহমেদ, অ্যাড. রজত কান্তি দাশ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দ্বীপাল ভট্টাচার্য্য, নারী নেত্রী শরীফা আশরাফী শম্পা। এসময় সকল শ্রেণী পেশার মানুষ সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। এ ধরনের ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে। এ জন্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা পরিষদের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

