স্টাফ রিপোর্টার
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ মানববন্ধন করেছে জেলা উদীচী। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিজন সেন রায়।
উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নারী নেত্রী শীলা রায়, জেলা সিপিবি’র সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, রবীন্দ্র সম্মিলন পরিষদের সভাপতি প্রদীপ পাল নিতাই, সমকাল সুহৃদ সমাবেশ জেলা শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ রায়, প্রথম আলো বন্ধু সভার সভাপতি রাজু আহমেদ, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক দ্বিপাল ভট্টাচার্য্য প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে দিন দিন ধর্ষণ, হত্যার মত ঘটনাগুলো বেড়েই চলেছে। সেনানিবাসের মতো একটি নিরাপত্তা বেষ্টিত স্থানে এরূপ ধর্ষণ এবং হত্যার মত ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন বক্তারা।
বক্তারা বলেন, তনু হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন অঞ্জন চৌধুরী, উৎপল খাসনবীশ, মানিক মোহন চন্দ, সুদীপ পাল, উজ্জ্বল তালুকদার, সজীব দাশ, পুলক রাজ প্রমুখ।


