স্টাফ রিপোর্টার
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে শহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। করর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ ও এইচ এম বন্ধু মহলের উদ্যোগে রবিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে তনুর হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।
করর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী, অধিকারের আহবায়ক মো.আমিনুল হক, যুবলীগ নেতা সেলিম আহমদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল হোসেন, ছাত্র-বৃত্তি বিষয়ক সম্পাদক সুমিত পুরকায়স্থ রাহুল, প্রকাশনা সম্পাদক শুভ দাশ, এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লির্ডাস’র সভাপতি মো.শহিদ নূর আহমদ, সাধারণ সম্পাদক দুর্জয় দত্ত পুরকায়স্থ, এইচ এম বন্ধু মহলের সদস্য ফজলে আলম রাব্বী প্রমুখ।


