তরিব হত্যা মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
র‌্যাব-৯ সুনামগঞ্জের সদস্যরা বিশ্বম্ভরপুর উপজেলার গামারীতলা এলাকা থেকে তাহিরপুরের তরিব হত্যা মামলার এক আসামী ইদ্রিছ আলী (৪৭) কে গ্রেফতার করেছে। তিনি তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত        
আব্দুল মন্নানের ছেলে।
র‌্যাব জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টায় র‌্যাব-৯ সুনামগঞ্জ এর ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশের এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার গামারীতলা থেকে ইদ্রিস আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত ২২ শে এপ্রিল তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পূর্ব বিরোধের জেরে গত ২১ এপ্রিল শিমুলতলা গ্রামের প্রতিবেশী তরিব উল্ল্যাকে (৫৫) ছুরিকাঘাত করে হত্যা করে ইদ্রিস আলী। হত্যার ঘটনার পর ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিল।