তলিয়ে যাওয়া করচার হাওর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
তলিয়ে যাওয়া বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওর ও পাউবোর ফসল রক্ষার বাঁধ পরিদর্শন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে তিনি উপজেলার বৃহৎ করচার হাওরে বোরো ফসল তলিয়ে যাওয়ার বাস্তব অবস্থা পরিদর্শন করেন এবং   পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষার ঝুঁকিপূর্ণ বাঁধগুলো ঘুরে দেখেন। তিনি স্থানীয় কৃষকের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন ও খোঁজ খবর নেন। তিনি দ্রুত অবশিষ্ট বোরো ফসল কাটার জন্য কৃষকদেরকে পরামর্শ দেন এবং পাউবোর বাধগুলো রক্ষণাবক্ষণে সংশ্লিষ্টদের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য বলেন। জেলা প্রশাসকের পরিদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, কৃষি বিভাগের লোকজন, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় কৃষকগণ  উপস্থিত ছিলেন।