তহশীলদার আব্দুল মোতালিব আর নেই

সুনামগঞ্জ শহরের মোহাম্মদপুরের বাসিন্দা দিরাই সদর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশীলদার) বাংলাদেশ ভূমি অফিসার কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল মোতালিব মজুমদার (৫০) আর নেই।
বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে স্ত্রীসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা শহরের মোহাম্মদপুর জামে মসজিদ সম্মুখে তাঁর নামাজে      
জানাযা অনুষ্ঠিত হয়।
মরহুমের জানাজায় অংশ গ্রহণ করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, বাংলাদেশ ভূমি অফিসার কল্যাণ সমিতির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কাজী সামছুল হুদা সোহেল, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর সুরমা কল্যাণ সমিতির সভাপতি মোবারক হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদসহ বিভিন্ন ইউনিয়ন ভুমি সহকারী, উপ-সহকারী কর্মকর্তাগণ। পরে মোহাম্মদপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।