তহিরপুরে প্রতিবন্ধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার, তহিরপুর
তাহিরপুরে প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। তাহিরপুর উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় উন্নয়ন সংস্থা সানক্রেড রিকল’র সহযোগিতায় এ উপলক্ষে একটি র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিক আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজেসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর থানা এসআই সাইদুর রহমান, উপজেলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার সভাপতি আবুল নুর আহমদ, এনজিও সংস্থা সানক্রেডের ম্যানেজার কল্যাণ রেমা, ফিল্ড ফ্যাসিলিটেটর অরবিন্দ দাস প্রমুখ।