সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউপি বিএনপির সাবেক সভাপতি তাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……রাজেউন)। সোমবার সকালে মোহনপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
এদিকে তাজুল ইসলামের মৃত্যুতে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি আতম মিসবাহ এবং সাধারণ সম্পাদক আতম খালিদ গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি


