লন্ডন প্রতিনিধি
প্রবীণ সাংবাদিক, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক ও গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি তাপস দাশ পুরকাস্থের বাড়ীতে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন লন্ডনে বসবাসরত সাংবাদিক রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী ও সর্বস্তরের প্রবাসীরা।
সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রবাসী নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতায় বলিষ্ঠ ভূমিকা রাখার কারণে একটি মহল ইর্ষান্বিত হয়ে ২ জানুয়ারি মঙ্গলবার গভীররাতে রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামে দুবর্িৃত্তরা প্রবীণ এই সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা করে। বাড়ীর লোকজন ও আশপাশের প্রতিবেশীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।
বিবৃতিতে বলা হয় একটি গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে ক্রমাগত ভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাংবাদিক তাপস দাশ পুরকাস্থকে হত্যার উদ্দেশ্যে গভীর রাতে তার বাড়িতে এই হামলা চালানো হয়। এই হামলার পর থেকে সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছেন।
বিবৃতিতে সঠিক তদন্তের মাধ্যমে হামলার কারণ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন যুক্তরাজ্য বাসদের আহবায়ক গয়াছুর রহমান গয়াছ, যক্তরাজ্য ওয়াকার্স পার্টির সভাপতি ইসহাক কাজল, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক মানবাধিকারকর্মী আনসার আহমেদ উল্লাহ, সাংবাদিক সৈয়দ আনাছ পাশা, যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষে জামাল আহমদ খান, স্মৃতি আজাদ, রুবি হক, বিশ্ব বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, সাংবাদিক গোলাম কিবরিয়া,সাবেক ছাত্র নেতা দেলওয়ার হোসেন দিপু, যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চ্রে পক্ষে অজয়ন্তা দেব রায়, কামরুল হাসান তুষার, ক্যাম্পেইন ফর রিলিজিয়াস মাইনরিটিস ইন ইউকের পক্ষ থেকে পুষ্পিতা গুপ্তা, অজিত দাস, মানবাধিকারকর্মী সুজিত সেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র সহিদ আলী, যুক্তরাজ্য জাসদের জুনেদুর রহমান প্রমুখ।
- ছাতকের বড় কাপনবাজারে ১১ গ্রামবাসীর প্রতিবাদ সভা
- শিক্ষক ও অভিভাবকের প্রচেষ্টায় কাঙ্খিত ফলাফল -বকুল চৌধুরী


