সু.খবর ডেস্ক
দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। তারা এর প্রতিবাদে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার বিকেলে যুবদলের সহ-দফতর সম্পাদক মো. সারওয়ার হোসেন স্বাক্ষরিক এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
যার মধ্যে রয়েছে, আজ শুক্রবার সারাদেশে থানায় থানায় বিক্ষোভ। আগামীকাল শনিবার সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ এবং রবিববার ঢাকা মহানগরসহ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ।
যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু জাতীয়তাবাদী যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য বিবৃতিতে আহ্বান জানিয়েছেন।
- সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং’কে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী
- তাহিরপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


