লন্ডন প্রতিনিধি
বাংলাদেশের সর্বোচ্চ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামী লন্ডনে অবস্থানরত বিএনপি‘র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবিতে বিট্রিশ প্রধানমন্ত্রীর কার্যালয় দশ নাম্বার ডাউনিং ষ্ট্রীটে স্মারকলিপি প্রদান করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগ। ২১ আগষ্ট লন্ডন সময় বিকেল তিন ঘটিকায় বৃটেনের বিভিন্ন শহর থেকে আওয়ামীলীগ নেতাকর্মীরা এসে সমবেত হয় দশ নাম্বার ডাউনিং ষ্ট্রীটের সামনে। এখানে তারেক রহমানকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে মানববন্ধন করে ইউকে আওয়ামীলীগ।
মানববন্ধনে বক্তারা বলেন তারেক রহমান একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামী, সে বৃটেনে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে স্বাধীনতা বিরুধীদের সাথে নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারেক রহমান একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া জঙ্গি হামলা গুলোর সাথে তারেক রহমানের ইন্ধন রয়েছে বলেও বক্তারা দাবি করেন।
বক্তরা বলেন ২০০৪ সালের একুশ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হত্যার লক্ষ্যে তারেক রহমানের ইন্ধনে একুশ আগস্টের গেনেড হামলার ঘটনা ঘটে, এই হামলায় মহিলা আওয়ামীলীগের সভানেত্রীসহ ২৪জন নীরহ মানুষকে প্রাণ দিতে হয়েছে। তারেক রহমান এবং হাওয়া ভবনের মাধ্যমে চারদলীয় জোট সরকারে পৃষ্টপোষকতায় বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার ঘটে, শায়েখ রহমান এবং বাংলাভাই হাওয়া ভবনের সৃষ্টি।
বক্তারা বলেন বৃটেন একটি গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগী তাই ব্রিটিশ সরকারের উচিত হবে তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানো।
সমাবেশে বক্তব্য রাখেন ইউকে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডরীর সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, নুরুল হক লালা মিয়া, আলতাফুর রহমান মোজাহিদ, অনুকুল তালুকদার ডালটন, সুশান্ত দাস গুপ্ত, ইউকে যুবলীগের সেক্রেটারী সেলিম আহমদ খান, জামাল আহমদ খান মেহের নিগার চৌধুরী, হোসনেয়ারা মতিন, আনজুমান য়ারা আঞ্জু, মুসলিমা শামস বন্নি প্রমুখ।
সমাবেশ শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, ভারপ্রাপ্ত সেক্রেটারী নইমুদ্দিন রিয়াজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ও উপদেষ্টা মন্ডলীর সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন খানের নেতৃত্বে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারক লিপি প্রদান করা হয়।
স্মারক লিপিটি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর অফিসের একজন কর্মকর্তা।
স্মারক লিপিতে উল্লেখ করা হয় তারেক রহমান এজন সাজাপ্রাপ্ত পলাতক আসামী এছাড়া বিচারাধীন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামী। তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।


