তারেক রহমানের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশনে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন জন্মদিনের কেক কাটেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি, আকবর আলী, সেলিম উদ্দিন, রেজাউল হক, আনিসুল হক, আবুল কালাম, আনছার উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, কোষাধ্যক্ষ জুনেদ আহমদ, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, যুক্তরাজ্য বিএনপির নেতা ব্যরিস্টার লিটন আফিন্দি, হিন্দু মহাজোটের আহবায়ক  অশোক তালুকদার, বিশ^ম্ভরপুর বিএনপি নেতা মো.আশিকুর রহমান, নজরুল ইসলাম, যুবদল নেতা কালার চান, সোহেল মিয়া, রাজু, এম.এম সোহেল, ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শামসুজ্জামান, তোফাজ্জল হোসেন, আনোয়ার জাবেদ প্রমুখ।
এদিকে ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় স্থানীয় বিএনপির পূর্ববাজারস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আ. সালাম সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সোহাগের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম খন্দকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আমজাদ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা খালেদুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সৈয়দ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রায়হান, প্রচার সম্পাদক হান্নান শাহ, সদস্য সালেহ আহমদ, মামুন, জাহাঙ্গীর। এছাড়াও যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে দক্ষিণ সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন করা হয়েছে। সোমবার বিকালে পাগলার মধ্য বাজারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কেক কাটেন নেতাকর্মীরা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফুরিদুর রহমান ফরিদ সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম রাবেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সাজু, সিনিয়র সহ সভাপতি কামাল পারভেজ সাজন, বিশিষ্ট ব্যবসায়ী শাফিউল ইসলাম সুসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইসলামুল হক জয়েন, স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল আহমদ, মুহিবুর রহমান, আবদুল আলীম, পাথারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল আহমদ, পাথারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা তাজুদ আলী।
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা ছালিক আহমদ, তরিকুল ইসলাম, আরেফিন ছালেহ্, নয়ন মিয়া, নাজিম উদ্দিন, হাফিজুর রহমান, ফয়সল আহমদ, লাভলু মিয়া, খছরু মিয়া, জাকির হোসেন, শাকিল আহমদ, তকির মিয়া, সাবিজ মিয়া, শাহ আলম, রুবেল মিয়া, আনোয়ার হোসেন, আবদুল আজিজ, রিপন মিয়া, দেলোয়ার হোসেন, সুফি মিয়া, ফুজাইল আহমদ ও আবদুল ওয়াজিদ প্রমুখ।