এনামুল হক জুবের
বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ ও গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার বিকালে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের দোজা মার্কেটের সামনে এলে পুলিশ মিছিলে বাধা দেয়। পরে দোজা মার্কেটের সামনে সমাবেশ করে জেলা বিএনপি।
জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সোহেল, আকবর আলী, সেলিম উদ্দিন, রেজাউল হক, অ্যাড. শেরেনূর আলী, আবুল কালাম, আনিসুল হক, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক, যুগ্ম সম্পাদক নূর হোসেন, মুনাজ্জির হোসেন, মামুনুর রশীদ শান্ত, যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার লিটন আফিন্দী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল আহমদ।
বক্তারা বলেন, এই অবৈধ সরকার দেশে একটি বিচারহীন অবস্থা কায়েম করে ষড়যন্ত্রমূলকভাবে তারেক রহমানের উপর মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা জারী করেছে। এটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে নতুবা সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আনোয়ার পারভেজ, আকবর আলী, রেজাউল করিম, মমিনুল হক কালার চান, সোহেল মিয়া, এমএম সোহেল, জেলা বিএনপি নেতা জুনাব আলী, মিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি নেতা আশিকুর রহমান আশিক, হিন্দু বৌদ্ধ নেতা অশোক তালুকদার, যুবদল নেতা হাফিজুল ইসলাম রাজু, আরমানুল হক রাসেল, শাহজাহান, সালাহউদ্দিন, শামসুদ্দোহা, ওলিউর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার জাবেদ, শামসুজ্জামান, আনোয়ার জাবেদ, কামরুল হাসান রাজু, পৌর ছাত্রদল সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
- হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি- পাউবোর বরখাস্তকৃত প্রকৌশলী আফছর উদ্দিনের জামিন
- পাউবোর পওর-২ বিভাগে চরম জনবল সংকট


