তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে বিক্ষোভ

সু.খবর রিপোর্ট
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলার রায় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা ছাত্রদল।
রবিবার বিকালে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে কালীবাড়ী পয়েন্টে আহবায়ক শামসুদ্দোহা’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, তোফাজ্জল হোসেন, জামাল উদ্দিন বাকের, আনোয়ার জাবেদ, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গিল আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, তরুণদলের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া।
জামালগঞ্জ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যন তারকে রহমানের উপর মামলার রায় বাতিলের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জামালগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েেেছ। জামালগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে ছাত্রদলের মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে সামনে পথ সভার আয়োজন করে।
ছাত্রনেতা বাচ্চু মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা শ্রমিকদল সভাপতি আবু লেইছ, ছাত্রনেতা মুনায়েম হোসেন, মিনহাজুল হক, হুসাইন, শ্রাবন, তৌফিক, তাজুল ইসলাম, বিজীত, রাহুল, মামুন,
টিপু, তৌহিদ, অমর কাজী প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলার রায়ের প্রতিবাদে কেন্দ্রিয় ছাত্রদলের কর্মসূচি অনুযায়ী দক্ষিণ সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল। রবিবার বিকালে উপজেলার পাগলা বাজারে মিছিল ও সভা করেছে বিএনপির এ অঙ্গসংগঠনটি।
উপজেলা ছাত্রদল সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মানছুর আহমদের পরিচালনায় মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক আবুল কাশেম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা সোয়েব আহমদ, লিটন মিয়া, মঈনুল হাসান, এইচ এম নাসির, হারুন আহমদ, ইয়াহিয়া আহমদ, শ্যামল চৌধুরী, পাবেল আহমদ, সাগর আহমদ, জুনেদ আহমদ, কুহিনূর রহমান, মোজাক্কির হোসেন, জালিনুর রশিদ জনি, জাহিদুল ইসলাম, আমজদ মিয়া, তোফায়েল আহমদ, এস কে রায়হান, ফয়েজ আহমদ, মামুন আহমদ, কাউছার আহমদ, ফয়ছল আহমদ, জমির মিয়া, সেকুল আহমদ, নিজাম উদ্দিন ও সাহিদুর রহমান প্রমুখ।