তালামীযের গোবিন্দগঞ্জ কলেজ শাখার নতুন কমিটি গঠন

ছাতক প্রতিনিধি
ছাতকে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোবিন্দগঞ্জ কলেজ শাখার নতুন কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠন করা হয়েছে। শুক্রবার দুপুর গাবিন্দগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে আলী আসগরকে সভাপতি ও সাইদুর রহমান শাহিদকে সেক্রেটারি করে ৭১ সদস্য বিশিষ্ট গোবিন্দগঞ্জ কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়। কলেজ শাখার আহবায়ক আলী আসগরের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাহিদের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন, , সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম, অর্থ সম্পাদক আব্দুল মতিন রাজন, অফিস সম্পাদক তোফায়েল আহমদ মিনার, ছাতক উত্তর উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম, সহ-সভাপতি আবু তাহের, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত, প্রচার সম্পাদক এমআর জুয়েল, অফিস সম্পাদক আব্দুল মজিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মুহিব, হাফিজ কলিম উদ্দীন, ছাতক দক্ষিণ উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসউদ উদ্দীন, গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসা তালামীযের সভাপতি রুমেল আহমদ প্রচার সম্পাদক আহমদ ছানি, আলী হুসেন প্রমুখ।