স্টাফ রিপোর্টার
আফতাব অটোমোবাইল লিমিটেড (নাভানা) এ সুনামগঞ্জের তাশহিজ এন্টারপ্রাইজ বাংলাদেশের এক নম্বর ডিলার নির্বাচিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে আলোচনা ও কাস্টমার মিট অনুষ্ঠিত হয়েছে। জেলার সকল কাস্টমাররা সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত কাস্টমার মিটে অংশগ্রহণ করেন।
তাশহিজ এন্টারপ্রাইজের ডিলার জিএম তাশহিজ’র সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন, আফতাব অটোমোবাইল লিমিটেড (নাভানা)’র হেড অব সেলস্ ম্যানেজার আবু হানিফ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন রিজিওনাল সেলস্ ম্যানেজার রানা কুমার সিংহ ও সহকারি ম্যানেজার জাফর মাহমুদ প্রমুখ।
আলোচনা সভায় মাহিন্দ্রা কাস্টমারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক এমরানুল হক চৌধুরী। পরে জেলার ৫জন মাহিন্দ্রা কাস্টমারদেরকে পুরস্কার দেয়া হয়। প্রত্যেক মাহিন্দ্রা মোটরসাইকেল কাস্টমারদেকে এক লিটার করে তেল দেয়া হয়। শেষে এক মাহিন্দ্রা মটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
- জামালগঞ্জে ভিক্ষুকদের মধ্যে চেক ও প্রতিবন্ধীদের শীতবস্ত্র প্রদান
- মিথ্যা অভিযোগ দিয়ে জামালঞ্জের সার ডিলারকে হয়রানির অভিযোগ


