তাহিপুরে সাবেক এমপি সোহেলের মতবিনিময়

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জ-আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সৈয়দ রফিকুল হক সোহেল তাহিরপুর উপজেলা সদরে আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণের সাথে এক মতবিনিময় সভা করেছেন। শুক্রবার বিকালে তাহিরপুর উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে সন্ধায়     তাহিরপুর সদর মধ্য বাজারের দলীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল জলিল তালুকদার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধাণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কৃষি ও সমবায় সম্পাদক খেলুু মিয়া, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহীনুর মিয়া, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ মিয়া, সিলেট মহানগর ছাত্রলীগ সাবেক সভাপতি একরামুল হাসান শিরু, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক বাবুল গাঙ্গুলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য নবাব মিয়া, কুতুব উদ্দিন, আজিজুল হক, মিজানুর রহমান মিজান, আব্দুল হাই কালাচান, সাংবাদিক আবুল কাসেম, ধীমান চন্দ, রাজন চন্দ প্রমুখ।