তাহিরপুরবাসীকে আওয়ামীলীগ নেতা কদ্দুছের ঈদ শুভেচ্ছা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নবাসী সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কদ্দুছ। এক বিবৃতিতে তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমরা অনেকেই করোনা ভাইরাস আক্রান্তে আপনজনকে হারিয়েছি। সারা দেশে অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন লকডাউনে থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করতে হবে। পরম করুনাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ, সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্ববাসী।
(বিজ্ঞাপন)