তাহিরপুরের ইউপি নির্বাচন- শত ভোটও পেলেন না ৬ চেয়ারম্যান প্রার্থী- এক প্রার্থী পেয়েছেন ৩০ ভোট

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
চেয়ারম্যান হওয়ার আকাঙ্খা,শত ভোটও পেলেন না ৬ চেয়ারম্যান প্রার্থী।
১০০ ভেটের কম পাওয়া প্রার্থীরা হলেন, উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের শেখ শফিক মিয়া মোটর সাইকেল প্রতীকে ৯৪ ভোট, মহর আলী ঘোড়া প্রতীকে ৫৫ ভোট, শ্রীপুর দক্ষিণে মো: কয়েছ মিয়া মোটর সাইকেল প্রতীকে ৬৮ ভোট, মোহাম্মদ খায়রুজ্জামান টেবিল ফ্যান প্রতীকে ৩৪ ভোট, বালিজুড়ি ইউনিয়নে ফারুক আহমদ তালুকদার টেবিল ফ্যান প্রতীকে ৩০ ভোট, বাদাঘাট ইউনিয়নে মো: সোহাগ মিয়া মোটর সাইকেল প্রতীকে ৬৬ ভোট ।
এই প্রার্থীদের নিয়ে এখন এলাকায় প্রচুর হাস্যরসের সৃষ্টি হয়েছে।