স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের মাটিয়ান হাওরে পরিচয়বিহীন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায়, তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের দক্ষিণ পাড় আনন্দনগর গ্রামের কান্দার পাশে পরিচয় বিহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ।
আনন্দনগর গ্রামবাসী ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, পাহাড়ী ঢলের তোড়ে সোমবার বেআ ১১টায় মাটিয়ান হাওরের উত্তর পাশ থেকে একটি যুবকের লাশ ভেসে এসে আনন্দনগর গ্রামের কান্দার পাড়ে ভিড়ে। সংবাদটি তাহিরপুর থানা পুলিশকে জানালে দুপুর ১টায় নাম ঠিকানা পরিচয় বিহীন লাশটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তারা আরো জানান, যুবকটির পড়নে একটি লাল গেঞ্জি পড়া ছিল।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান বলেন, মাটিয়ান হাওরের আনন্দ নগর গ্রামের উত্তর পাশের্^ পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশটিকে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।


