তাহিরপুরের মেধাবী শিক্ষার্থী শুভ আর নেই

তাহিরপুর প্রতিনিধি
ফেনী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র, তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের অমৃতপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য কাউসার আহমদ আরিফের প্রথম পুত্র মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন শুভ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
গত রবিবার রাত ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর। তার অকাল মৃত্যুতে তার সহপাঠী সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, নিহত শুভ ফেনীতে তার খালার বাসায় থেকে ফেনী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে লেখাপড়া করতো। রবিবার বিকালে সে হঠাৎ করে অসুস্থতা অনুভব করলে প্রথমে তাকে ফেনীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এখানকার চিকিৎসকরা তার অবস্থা বেগতিক দেখে দ্রুত ঢাকার একটি হাসপাতালে রেফার করেন। পরে রাত ৮ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার দুপুর ২টার দিকে আটগাও গোলকপুর দারুল উলুম মাদাসার মাঠে জানাযা নামাযের শেষে মীরবাড়ী পঞ্চায়েতি করবস্থানে তাকে দাফন করা হয়।