স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়ের পিতা শ্রী নগেন্দ্র লাল রায় (৮৪) আর নেই।
বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটের সময় উপজেলা সদরের মধ্য তাহিরপুর রায়পাড়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
বৃহস্পতিবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলা কেন্দ্রীয় শ্মশানে তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
শ্রী নগেন্দ্র লাল রায়ের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগ সদস্য শামীম আখঞ্জি, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সহসভাপতি সাংবাদিক বাবরুল হাসান বাবলু প্রমুখ।
- ৩০ কোটি টাকার সৌর সোলার প্রকল্প, কর্তৃপক্ষ সমঝে নেবার আগেই কাজে আসছে না গ্রাহকদের
- নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন


