Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
তাহিরপুরের ৩ চিকিৎসককে অন্যত্র বদলি – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

তাহিরপুরের ৩ চিকিৎসককে অন্যত্র বদলি

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
বৃহস্পতিবার তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত তিনজন চিকিৎসকে বদলী করা হয়েছে। ৬ জন চিকিৎসককে তাহিরপুর সদরে নিয়োগ দেয়ার সাথে সাথে ৩ জন চিকিৎসকের অন্যত্র বদলির আদেশ দিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। বদলীর আদেশ প্রাপ্তরা হলেন, ডা. মৃত্যুঞ্জয় কুমার সরকার, ডা. তানভীর আনসারী ও ডা.সাব্বির আহমদ চৌধুরী।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও সহ সর্বমোট ১৩ জন চিকিৎসকের পদ রয়েছে। সম্প্রতি ইউএইচএফপিও ব্যতীত ৫ জন চিকিৎসক দ্বারা চিকিৎসা কার্যক্রম চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় জন চিকিৎসকের আগমন এবং তিন জন চিকিৎসক প্রস্তান হওয়ায় বর্তমানে কর্মরত রয়েছেন ইউএইচএফপিও ব্যতীত মোট আট জন চিকিৎসক।
এবিষয়ে ইউএইচএফপিও ডা. ইকবাল হোসেন বলেন, হাওরাঞ্চলের প্রত্যন্ত জনপদের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য বৃহস্পতিবার ছয়জন চিকিৎসক যোগদান করেছেন। অপরদিকে একই দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত তিনজন চিকিৎসকের বদলীর আদেশ হয়েছে।