সটাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী অনুপম রায় সদর ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তন কেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মৎস্যজীবীলীগ, ছাত্রলীগ, তথ্য প্রযুক্তিলীগ, মুক্তিযোদ্ধা যুবকমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় তাহিরপুর উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি অনুপম রায় নিজেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বলে সভায় উপস্থিত সকলের নিকট দোয়া ও আশির্বাদ কামনা করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, আওয়ামীলীগ সদস্য রফিকুল ইসলাম, সেলিম আখঞ্জি, বাদল দেবনাথ, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহিনুর তালুকদার, উপজেলা কৃষকলীগ সভাপতি আলহাজ¦ জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক এমরান হোসেন ভীপক, উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি আলম জিলানী সুহেল, সাধারণ সম্পাদক আজিজুল হক, তথ্য প্রযুক্তিলীগ সভাপতি এমদাদনূর, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের পক্ষে আলী নূর, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবু শামা, যুবলীগ নেতা আব্দুছ ছত্তার, ছাত্রলীগ নেতা জয় রায়, মিল্লাদ হোসেন, সৈকত হাসান, মনিরাজ, শঙ্কর চন্দ প্রমুখ।


