তাহিরপুরে অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বী জাহান,সহকারী প্রথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব চন্দ্র দাস,প্রধান শিক্ষক মীরা রানী জোয়ারদার, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ।