স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ ও জনসভায় প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
সম্প্রতি প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে তিনি বলেন, দু’দেশের মধ্যে ৭টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য ভারতের বিনামূল্যে ট্রানজিট সুবিধার প্রস্তাব পেয়েছে। এটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক চুক্তি সম্পাদন।
শুক্রবার বিকেল ৩টায় উপজেলার বাদাঘাট বাজারে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মী সমাবেশ ও জনসভায় তিনি এসব কথা বলেন।
বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক অধ্যক্ষ জুনাব আলীর সভাপতিত্বে এবং উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি রেজাউল করিম শামীম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, সহ সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক আফতাব উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম হায়দার, জেলা ছাত্রলীগ সহ সভাপতি আশরাফুল ইসলাম রাহাত, উপজেলা ছাত্রলীগ সহসভাপতি ইয়াসির আরাফাত অপু, সাংগঠনিক সম্পাদক মনিরাজ, তারেক আল মামুন প্রমুখ।


