Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
তাহিরপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

তাহিরপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা, র‌্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তি করের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা শ্রমিক লীগ যুগ্ম আহবায়ক বাচ্চু মিয়া, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার, উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন বেগম, সাধারণ সম্পাদক রেবা আক্তার, কুতুব উদ্দিন, নবাব মিয়া, আওয়ামী লীগ নেতা রতন গাঙ্গুলী, লুৎফুর রহমান লাকসাব, মঈনুল হক, ইউপি সদস্য বাবুল মিয়া, নাজমুল হুদা সংগ্রাম, জয় রায়, বালিজুরি ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদ মিয়া, সাধারণ সম্পাদক আবু শামা, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, যুবলীগ নেতা শওকত হাসান, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ, ছাত্রলীগ নেতা শঙ্কর চন্দ প্রমুখ।