স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের নবগঠিত তাহিরপুর উপজেলা কমিটির আহবায়ক জয় রায়ের নেতৃত্বে একটি আনন্দ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
উল্লেখ্য গত ২৪ আক্টোবর শেখ রাসেল শিশু
কিশোর পরিষদের সুনামগঞ্জ জেলা কমিটি কর্র্তৃক তাহিরপুর উপজেলার জয় রায়কে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট শেখ রাসেল শিশু কিশোর পরিষদের তাহিরপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।
আনন্দ র্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ নেতা তানসেন তালুকদার, আবিকুল ইসলাম, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের তাহিরপুর উপজেলার আহবায়ক জয় রায় প্রমুখ।


