স্টাফ রিপোর্টার, তাহিরপুর
‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও স্বাধীনতা’ এ প্রতিপাদ্য নিয়ে তাহিরপুরে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। সহকারী প্রোগ্রামার মো. ইমরান হোসেন’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।
- মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- জগন্নাথপুরে কৃষকদের পানি সংরক্ষণের বাধা, কৃষক-ইজারাদার সংঘর্ষ, আহত ৫


