স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে আন্তর্জাতিক আদিবাসি দিবস পালিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চানপুর এলাকায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। তাহিরপুর আদিবাসি দিবস উদ্যাপন কমিটির আয়োজনে উন্নয়ন সংস্থা স্যানক্রেডে’র আর্থিক সহযোগিতায় চানপুর উচ্চ বিদ্যালয়ে আদিবাসী নেত্রী সুষমা জাম্বিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান
অতিথির বক্তব্য রাখেন, বাদাঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুনাব আলী।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আদিবাসি নেতা ইলিমেন্ট হাজং। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান ও সাংবাদিক শামস্ শামীম, ইউপি সদস্য স¤্রাট মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে চানপুর উচ্চ বিদ্যালয়ে তাহিরপুর সীমান্তের আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


