Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
তাহিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

তাহিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলাল ১১টায় এ উপলক্ষে বিভিন্ন ব্যানার ফেস্টুন সংবলিত একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে সমবেত হয়। এসময় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সদর ইউপি চেযারম্যান বোরহান উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাজমুল হক, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, শওকত হাসান প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর বলেন, এ উপজেলার অন্যতম দুর্যোগ হচ্ছে বন্যা। এখানে নদী ও হাওরের নাব্যতা না থাকার কারণে পাহাড়ী পানি এসে সহজেই নদী ও হাওর ভরে যায় ফলে বন্যার সৃষ্টি হয়। এ জন্য আমাদের আগাম প্রস্তুতি নিতে হবে।